মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭

সাকি [আজহারুল ইসলাম সোহাগ]


কনক মকুট পরিবেন মহিপাল;
উজীর, নাজীর, মন্ত্রী, সবে যে মাতাল।
মুরলী কাঁদে, ডঙ্কা হাসে, আর কি সুর!
গণিকা নাচে, নৃপ আসে, কাঁদে অসুর।
প্রজা কুর্ণিশ করে, মন্ত্রীও নেই বাকি,
নৃপতি অদ্য হয়ে করুণ ভীম সাকি।
মত্ত হর্ষে উজ্জাপিল এ পয়লা দিবা;
রহিল যত, কত বর্ষ কাটিবে কিবা।

কর্ম নিত্য তার অত্যাচার অনাচার;
বাইজি মহলে কি নৃত্যের একাকার।
রাজ্যের গ্লাণি এত জম্মায়াছে যে, রাজা!
মাতম করিয়া বাসরত যত প্রজা
মরিছে, রাজ্য বেখেয়ালে, চিত্তে মেতেছে
ভূপ। বেস্নেহে রাজ্য সীমাহীনে ডুবেছে।

গাবতলী নরসিংদী
       ৭ ফাল্গুন ১৪১৪


EmoticonEmoticon