শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৭

কলঙ্ক ধোয়ার হাম্মাম [আজহারুল ইসলাম সোহাগ]




মুসলিম নব উদ্দামে কর আঞ্জাম,
ফির‌ে এসেছে ফের, কলঙ্ক ধোয়ার হাম্মাম।
কর কসরত, কামাও যহরত,
পিয়ে শরবত খোদার রহমত।
হে কমবখত, ভুলে দনিয়ার
হওয়া কি যাবে, ও পারে পরাপার?
কর কুর্ণিশ, চাহ অহনিশ,
পিয়ে শরবত খোদার মাগফিরাত।
উড়ারয়ে নগ্ন খঞ্জর, থরথর দনিয়া;
কেঁপেছে কত কে মানিয়া মানিয়া।
তোল দুই কর, হও নিষাচর,
পিয়ে শরবত খোদার নাযাত।
বারতা বহা তরী, আঞ্জামে সম্মান,
ধোয়ে মুছে সাফ হওয়ার মাহে রমজান;
চল খোদার তরে, পূজার দ্বারে দ্বারে ,
পিয়ে খোদার শরবত চল জান্নাত।

লিচুবাগান তেজগাঁও
১৫ শ্রাবন ১৪১৮


EmoticonEmoticon