মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

কি মুস্কিল! [সুকুমার রায়]



সব লিখেছে এই কেতাবে দুনিয়ার সব খবর যত,
সরকারী সব অফিসখানার কোন্ সাহেবের কদর কত৷
কেমন ক’রে চাট্‌নি বানায়, কেমন ক’রে পোলাও করে,
হরেক্ রকম মুষ্টিযোগের বিধান লিখছে ফলাও ক’রে৷
সাবান কালি দাঁতের মাজন বানাবারসব কায়দা কেতা,
পূজা পার্বণ তিথির হিসাব শ্রাদ্ধবিধি লিখছে হেথা৷
সব লিখেছে, কেবল দেখ পাচ্ছিনেকোলেখা কোথায়—
পাগলা ষাঁড়ে কর্‌লে তাড়া কেমনক’রে ঠেকাব তায়!


EmoticonEmoticon