বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭

কপ্টার বাবু [আজহারুল ইসলাম সোহাগ]



আকাশটা ছু‌তে আমার
ইচ্ছা ছিল সে বেলা,
এখন আমি উ‌ড়ে বেড়াই
দিগন্ত ঘেড়া একলা।
ম‌নের মা‌ঝে ওহু ক‌রে
মা‌রে যখন ডাক;
তখন আ‌মি খো‌জি পাশে
সিট দে‌খি ফাকা-ফাক।
কত হাজার স্বপ্ন ছিল
সে বেলা,
ঘোরব আ‌মি তোমায় নি‌য়ে
ঘোর একলা।
এখন আ‌মি আকাশ চ‌ড়ি
বু‌ঝেনা মন হাবা,
ক‌বে তু‌মি আমার হ‌বে
বি‌য়ে করা‌বে বাবা।
এখন ত‌ু‌মি কোথায় আছ,
শুন কপ্টারের আওয়াজ?
কত ষোড়‌শি আওয়াজ শো‌নে
আমায়, স্বপ্ন বো‌নে আজ।
তু‌মি য‌দি নাইবা শুন
দেখ‌বে এক‌দিন দেখ‌বে
আ‌মি, হা‌জির হব
যেথাই তু‌মি থাক‌বে।
এর প‌রে ঘুড়ব মোরা
কপ্টার চ‌ড়ে, হাওয়ায় উ‌ড়ে
দে‌খে সবাই ঈর্ষা কর‌বে,
হ রে রে রে‌রে।

চিনশপুর নরসিংদী
৮ পৌষ ১৪২৩


EmoticonEmoticon