আজ নীপবনে ডাকলো কুহু
অন্তরে মম ধরল হুহু,
আসল কাঁদন আঁখি ফেটে
তোমার সাথে হেটে হেটে।
অন্তরে মম ধরল হুহু,
আসল কাঁদন আঁখি ফেটে
তোমার সাথে হেটে হেটে।
জাগলে কভু জাগালে আমায়
ধরলে কি সুর ফিরে যে তাকায়;
ফিরে দেখি, সুর ফাগুনে ভরা
দুহের মাঝে যে ফুল ফুটে।
ধরলে কি সুর ফিরে যে তাকায়;
ফিরে দেখি, সুর ফাগুনে ভরা
দুহের মাঝে যে ফুল ফুটে।
তুমি কি যে, দেখালে মোরে
কোথায় গেলে আমায় ছেড়ে,
আমায় নিয়ে করেছ হেলা
শেষে গেলে কোথায় ছুটে।
কোথায় গেলে আমায় ছেড়ে,
আমায় নিয়ে করেছ হেলা
শেষে গেলে কোথায় ছুটে।
খোজে ফিরি তোমায় আমি
আমার মনের মাঝ দুপুরে তুমি;
আসবে ফিরে করবে খেলা,
ফিরে যাব মোরা প্রানের হাটে।
আমার মনের মাঝ দুপুরে তুমি;
আসবে ফিরে করবে খেলা,
ফিরে যাব মোরা প্রানের হাটে।
৮মাঘ, ১৪২২
বড় রাঙ্গামাটিয়া সাভার,
বড় রাঙ্গামাটিয়া সাভার,

EmoticonEmoticon