গীতিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গীতিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭

কোন অজানায় ঘুরে এসে [আজহারুল ইসলাম সোহাগ]




কোন অজানায় ঘুরে এসে
পাইনি তোমায় অবশেষে,
কোথা’ গেলে , ফিরে এসে
পাইনি আমার পাশে,
তুমি কোথা’ গেলে অবশেষে।

কোন পুরে ছিলে তুমি
এসেছিলে কাল যামী,
স্বপ্ন তাহা ছিলনা জানি;
ফুটেছিলে আমার শীষে।

বারিতে তোমার, সিক্ত ছিল
তনুু মন, শাড়ির আঁচল,
ভেজা গাহে রূপ তোমার
আমার আঁখে লেগেছে অপার,
কাল রাতে আশার পাশে।

এসেছ কেন গেলে চলে
আমায় গেহে একা ফেলে,
আজ নামিল বারি, গর্জে আকাশ
মোদিত আঁখির মাঝে করছ বিকাশ,
আমার উতলা মনে এসে।

তেজকুনি পাড়া তেজগাঁও
১ আশ্বিন ১৪২০





আজ জলসা ঘরে [আজহারুল ইসলাম সোহাগ]




আজ জলসা ঘরে নাচল কেরে উদাস নাচন;
এ মন নিল কেড়ে হেরে দেহের বাচন,
বিথিকা গেয়ে ঝুমুর পায়ে, যূথি মালিকা
গলে জড়ায়ে, নাচল কোন সে বালিকা।

আমায় দিল উজার করে নাঁচের যত গন্ধ ভরা,
সূরা পিয়ে হলাম আমি ছন্দে ছন্দে বাধন হারা।
এ মন আজ দেখল নাচন উদাস করা।
নাচল কেরে উদাস নাচন কোন সে কুমারিকা।

আমি আজ ছন্দ ছাড়া নাচের গন্ধ পিয়ে;
একলা আমি জলসা ঘরে তোমায় নিয়ে।
নাচ তুমি নাচ আরো, কর আমায় উদাস যত,
নাচ আরো ধুলিয়ে কায়া, তুমি কোন সে গনিকা।

১৬ পৌষ ১৪২২
বড় রাঙ্গামাটিয়া সাভার,


বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৭

আজ নীপবনে [আজহারুল ইসলাম সোহাগ]



আজ নীপবনে ডাকলো কুহু
অন্তরে মম ধরল হুহু,
আসল কাঁদন আঁখি ফেটে
তোমার সাথে হেটে হেটে।
জাগলে কভু জাগালে আমায়
ধরলে কি সুর ফিরে যে তাকায়;
ফিরে দেখি, সুর ফাগুনে ভরা
দুহের মাঝে যে ফুল ফুটে।
তুমি কি যে, দেখালে মোরে
কোথায় গেলে আমায় ছেড়ে,
আমায় নিয়ে করেছ হেলা
শেষে গেলে কোথায় ছু‌টে।
খোজে ফিরি তোমায় আমি
আমার মনের মাঝ দুপুরে তুমি;
আসবে ফিরে করবে খেলা,
ফিরে যাব মোরা প্রানের হাটে।

৮মাঘ, ১৪২২
বড় রাঙ্গামাটিয়া সাভার,