মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

হৃদয় মূ‌লে [আজহারুল ইসলাম সোহাগ]

হৃদয় মূ‌লে কবিতা , আজহারুল ইসলাম সোহাগ, Azharul Islam Sohag



আম‌ার হৃদ‌য়ে তোমার দা‌হে প্রেম যন্ত্রনা
কত দিন গেল তব মুখছ‌বি আ‌মি হে‌রিনা,
আম‌ার দাহ বা‌ড়িয়া  যায় হৃদয় মূ‌লে
য‌বে ফি‌রে আসে তব কেশবাস এ কু‌লে।

মর‌মের বা‌নী বা‌জি‌ছে আজি মর‌মে
আ‌মি ব‌লিতে চাই মর‌মে কথা তব মর‌মে,
চা‌হিয়া নয়ন পা‌নে উদা‌সে হারাব জ‌লে
ব‌লিব মরমের কথা নয়‌নে চাওয়ার ছ‌লে।

গভীর রজনী গন্ধ ব‌য়ে আ‌নে কত বনফু‌লের
স‌বি যে ম‌লিন তব কেশের মাতাল গ‌ন্ধের
আ‌মি বি‌ভোর হ‌য়ে ক‌রে‌ছি কত রজনী পার
এ যেন না ফুরায় ফি‌রে আ‌সে বার বার,
নয়‌নের নয়‌নে চা‌হিয়া  হা‌সিব খে‌লিব ব‌লে।

বড় রাঙ্গামা‌টিয়া আশু‌লিয়া
১৩ ভাদ্র ১৪২৪


EmoticonEmoticon